WB Police Constable পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন ২০২৬ | সম্পূর্ণ গাইড

 WB Police Constable পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন ২০২৬ | সম্পূর্ণ গাইড

WB Police Constable 2026 Preparation in Bengali WB Police Constable Physical Test Preparation
  • WB Police Constable Recruitment - প্রতিটি ছবি

WB Police Constable পরীক্ষা ২০২৬ পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরির পরীক্ষা গুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। সঠিক পরিকল্পনা, স্মার্ট স্টাডি ও নিয়মিত অনুশীলন থাকলে আপনারাও এই পরীক্ষায় সফল হতে পারবেন। WB Police Constable 2026 পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি গাইড—সিলেবাস, স্টাডি প্ল্যান, বইয়ের তালিকা, ফিজিক্যাল প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে এই পোস্টটিকে সম্পূর্ণ পড়ুন।

     WBPRB র দেওয়া অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত নিচে তুলে ধরলাম।এই আর্টিকেলটি WB Police পরীক্ষার আগের কয়েক বছরের প্রশ্নপত্র ও পরীক্ষার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা হয়েছে।”


         -:HIGHLIGHTS:-

  • পদ: Constable (Male/Female)
  • সংস্থা: West Bengal Police Recruitment Board (WBPRB)
  • চাকরির ধরন: রাজ্য সরকারি।
  • পরীক্ষার স্তর: Written Test → Physical Test → Interview


এই পরীক্ষায় সফল হতে হলে আপনাকে লিখিত পরীক্ষা ও শারীরিক অভ্যাস —দু’দিকেই সমান গুরুত্ব দিতে হবে।


WB Police Constable পরীক্ষার সিলেবাস ২০২৬:

WBP পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে দৌড় ও ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে সঙ্গে আপনাকে মেধারও পরীক্ষা দিতে হবে। আপনাদের কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হবে WBP পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে। এই বিষয়ে নীচে অফিসিয়াল তথ্য অনুযায়ী আলোচনা করলাম।


📝  WBP Written Exam (MCQ):

এই পরীক্ষায় আপনাদের জন্য সমস্ত প্রশ্নই MCQ টাইপের থাকবে। এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে ১। আপনাদের কোন কোন বিষয়ের উপর পড়াশোনা করতে হবে-

১. General Awareness:

  • ভারত ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনা
  • ইতিহাস, ভূগোল, রাজনীতি
  • সংবিধান ও সরকারি প্রকল্প

২. General Knowledge:

  • Static GK
  • খেলাধুলা, পুরস্কার, দিবস

৩. Elementary Mathematics:

  • Percentage
  • Ratio & Proportion
  • Average
  • Time & Work
  • Profit & Loss

৪. Reasoning

  • Analogy
  • Series
  • Coding-Decoding
  • Blood Relation

৫. Bengali / English Language:

  • Grammar
  • Synonym & Antonym
  • Sentence correction



WB Police Constable প্রস্তুতির জন্য সেরা স্টাডি প্ল্যান:


📆 ৬ মাসের স্টাডি রুটিন (Suggested):

  1. মাস ১–২: বেসিক কনসেপ্ট + সিলেবাস কভার
  2. মাস ৩–৪: MCQ Practice + Mock Test
  3. মাস ৫: Full Revision + Weak Area Improve
  4. মাস ৬: Daily Mock Test + Speed Practice
  5. প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা পড়াশোনা করার চেষ্টা করুন।

WB Police Constable প্রস্তুতির জন্য সেরা বই:

1.📚 General Knowledge & GA:

  • Lucent GK (Bengali/English)
  • West Bengal GK by RPH

2.📘 Mathematics

  • RS Aggarwal (Quantitative Aptitude)
  • WB Police Previous Year Question Book


3.📕 Reasoning

  • Verbal & Non-Verbal Reasoning – Arihant


4.📗 Language:

  • Bengali Grammar – P.C Das
  • English Grammar – Wren & Martin
  • Physical Test (PET / PMT) প্রস্তুতি কীভাবে নেবেন

🏃 দৌড় ও ফিজিক্যাল ফিটনেস:

  • প্রতিদিন সকালে ১–২ কিমি দৌড়
  • Push-up, Sit-up, Squat
  • Stretching ও Breathing Exercise


🥗 ডায়েট ও লাইফস্টাইল:

  • তেল-মশলা কম খান
  • প্রোটিন ও সবজি বেশি খান
  • পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘণ্টা)

Previous Year Question Paper ও Mock Test কেন জরুরি:

  • প্রশ্নের ধরণ বোঝা যায়
  • টাইম ম্যানেজমেন্ট উন্নত হয়
  • আত্মবিশ্বাস বাড়ে
  • প্রতি সপ্তাহে অন্তত ২–৩টি Mock Test দিন।

WB Police Constable ২০২৬ প্রস্তুতির গুরুত্বপূর্ণ টিপস:

  • প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন
  • শর্ট নোট তৈরি করুন
  • মোবাইল ও সোশ্যাল মিডিয়া সীমিত রাখুন
  • নিয়মিত Revision করুন
WB Police Constable পরীক্ষা ২০২৬-এ সাফল্য পেতে হলে দরকার পরিকল্পিত পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও শারীরিক ফিটনেস। আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। ধারাবাহিকতা বজায় রাখলে অবশ্যই সফলতা পাবেন।

👉 WB Police Constable 2026 Notification, Syllabus ও Online Apply আপডেট পেতে নিয়মিত আমাদের সাইট ভিজিট করুন। এই আর্টিকেলটি তথ্যভিত্তিক। অফিসিয়াল নোটিফিকেশনের জন্য WBPRB-এর ওয়েবসাইট ফলো করুন।


আপনারা যেগুলি জিজ্ঞাসা করেছেন।

১) WB Police Constable ২০২৬ নোটিফিকেশন কবে প্রকাশ হবে?
Ans: সাধারণত WB Police Constable পরীক্ষার নোটিফিকেশন বছরের প্রথম বা মাঝামাঝি সময়ে প্রকাশিত হয়। ২০২৬ সালের নোটিফিকেশন WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২)WB Police Constable Physical Test-এ কী কী থাকে?
Ans: Physical Test-এ দৌড় (Running), উচ্চতা (Height), বুকের মাপ (Chest – পুরুষদের জন্য) এবং ওজন (Weight) যাচাই করা হয়।

৩)WB Police Constable পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি?
Ans: হ্যাঁ, সাধারণত ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং প্রযোজ্য থাকে। তাই উত্তর দেওয়ার সময় সতর্ক থাকা জরুরি।

৪)WB Police Constable পরীক্ষায় মোট নম্বর কত?
Ans: লিখিত পরীক্ষায় সাধারণত ৮৫ নম্বর থাকে এবং তা MCQ ভিত্তিক হয়। এর পরে Physical Test ও Interview নেওয়া হয়।

৫)WB Police Constable পরীক্ষার যোগ্যতা কী?
Ans: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক (10th Pass) উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা সাধারণত ১৮–২৭ বছর (রিজার্ভ ক্যাটাগরির জন্য বয়সে ছাড় প্রযোজ্য)।

৬)WB Police Constable পরীক্ষার জন্য কোন বই সবচেয়ে ভালো?
Ans: Lucent GK, Arihant Reasoning, RS Aggarwal Math এবং Previous Year Question Paper—এই বইগুলো প্রস্তুতির জন্য খুবই উপযোগী।

এই সপ্তাহের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির খবর: 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ