🟢 WB Field Consultant Recruitment 2026 | CBT পরীক্ষায় সরকারি চাকরির সুযোগ

 🟢 WB Field Consultant Recruitment 2026 | CBT পরীক্ষায় সরকারি চাকরির সুযোগ

WB Field Consultant Recruitment 2026 for Agriculture and Horticulture graduates in West Bengal


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের Food Processing & Horticulture Department (DFPIH)–এর পক্ষ থেকে Field Consultant (FC) পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যাঁরা Agriculture বা Horticulture  বিষয়ে পড়াশোনা শেষ করে সরকারি চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য এটি দারুন সুযোগ। আর সবচেয়ে ভালো দিক হলো এখানে আবেদন করার জন্য আপনাদের কোন রকমের কোন আবেদন ফি দিতে হবে না।

বাস্তবে দেখলে বোঝা যায়, এই ধরনের চুক্তিভিত্তিক পদে প্রতিবছর আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে কমই থাকে, বিশেষ করে যাঁরা Agriculture বা Horticulture ব্যাকগ্রাউন্ড থেকে আসেন।


WB Field Consultant Recruitment 2026 – বিস্তারিত তথ্য:

এখানে কোনো আবেদন ফি নেই, Computer Based Test (CBT)–এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটি স্টেপ বাই স্টেপ নিচে তুলে ধরলাম। 


           :Highlight:

  • দপ্তর: West Bengal Food Processing & Horticulture Department
  • পদ: Field Consultant (FC)
  • মোট শূন্যপদ: ১৪০টি
  • বেতন: ₹১৫,০০০/মাস (Consolidated)
  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
  • আবেদন পদ্ধতি: অনলাইন


১)শূন্যপদ ও  বিবরণ: 

বন্ধুরা এখানে আপনাদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে ১৪০ টি। যার মধ্যে-
  • General (UR): 62টি
  • SC: 32টি
  • ST: 08টি
  • OBC-A: 14টি
  • OBC-B: 10টি
  • EWS: 14টি

    এই হিসাব অনুযায়ী বলা যায়, পশ্চিমবঙ্গে ২০২৬ সালের একটি low competition government vacancy হিসেবে এই নিয়োগটি অনেকের কাছেই আকর্ষণীয়। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেখলে বোঝা যায়, সাধারণ ও সংরক্ষিত—দু’ধরনের প্রার্থীদেরই এখানে  সুযোগ রয়েছে।


২) WB Field Consultant Eligibility Criteria 2026:

A) শিক্ষাগত যোগ্যতা:

আপনারা অনেকেই ভাবছেন শুধুমাত্র Agriculture ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে, কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী Horticulture ও Bio Science পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন। আপনাদের নিম্নলিখিত যে কোনো একটা বিষয়ে Bachelor’s Degree থাকতে হবে:

  •  Agriculture
  •  Horticulture
  •  Soil & Water Management
  • Bio Science

এছাড়াও আপনাদেরকে বাংলা ও ইংরেজি পড়া–লেখা জানতে হবে এবং basic computer knowledge থাকা আবশ্যক।


B) বয়সসীমা: 

এখানে আপনাদের সর্বনিম্ন বয়স কত লাগবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি তবে সর্বোচ্চ বয়স কত লাগছে সেটা বলা হয়েছে। সমস্ত ur জেনারেল ক্যান্ডিডেটরা  সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

  •  General: সর্বোচ্চ ৪০ বছর
  • SC / ST / PwD: সর্বোচ্চ ৪৫ বছর
  • OBC (Non-Creamy Layer): সর্বোচ্চ ৪৩ বছর
    
বয়সসীমার ছাড়ের বিষয়টি অনেক সময় চোখ এড়িয়ে যায়, তাই আবেদন করার আগে নিজের ক্যাটাগরি অনুযায়ী বয়স মিলিয়ে নেবেন।

৩)WB Field Consultant Salary 2026:

এই পদে নির্বাচিত হলে আপনাদের প্রতি মাসে ₹১৫,০০০ টাকা করে বেতন পাবেন। এটি একটি contractual government job, তাই ভবিষ্যতে স্থায়ীকরণের কোনো দাবি করা যাবে না।


WB Field Consultant Application Process 2026:

  • আবেদন করতে হবে: শুধুমাত্র অনলাইনে
  • আবেদন ফি: নেই
  • অফিসিয়াল ওয়েবসাইট: wbfpih.wb.gov.in


গুরুত্বপূর্ণ তারিখ:

  •  অনলাইন আবেদন শুরু: ১৯ জানুয়ারি ২০২৬ (সকাল ১০:০১)
  • আবেদন শেষ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৫)

শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আগেই আবেদন করে ফেলুন।


৫) WB Field Consultant Selection Process:

এখানে আপনাদের নির্বাচিত করা হবে Computer Based Test (CBT) –এর মাধ্যমে।


A) পরীক্ষার ধরন:

  • প্রশ্নের ধরণ: MCQ
  • সময়: ১ ঘণ্টা
  • মোট নম্বর: ১০০
  • নেগেটিভ মার্কিং: নেই
  • পরীক্ষার ভাষা: English

B) বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

  •  Mathematics (১০ম স্তর): ২০
  • English (১০ম স্তর): ১০
  • General Knowledge: ২০
  • Computer Application (Basic): ১০
  • Domain Subject (Graduation level): ৪০

CBT হওয়ায় অনেক প্রার্থীই এই পরীক্ষাকে তুলনামূলক সহজ বলে মনে করছেন।যাঁরা আগে অনলাইন ভিত্তিক পরীক্ষা দিয়েছেন, তাঁদের কাছে এই পরীক্ষার ধরন নতুন কিছু নয়।



প্রয়োজনীয় ডকুমেন্টস:

আবেদন করার সময় আপনাদের এই সমস্ত ডকুমেন্টগুলোকে সঙ্গে রাখতে হবে-

  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট
  • গ্রাজুয়েশন মার্কশিট (সব সেমেস্টার)
  • কাস্ট / OBC / EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • Aadhaar / Voter ID / PAN Card
  • পাসপোর্ট সাইজ ছবি

 ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক সময় ছোটখাটো ঘাটতির কারণে সমস্যা হয়, তাই সব সার্টিফিকেট আগে থেকেই জোগাড় করে রাখবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • একাধিক বার আবেদন করলে আবেদন পত্র বাতিল করা হবে।
  • ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে
  • কোনো রকম অসদুপায় অবলম্বন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে
শেষ দিনের সার্ভার সমস্যার ঝুঁকি এড়াতে আগেভাগেই আবেদন সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ।


কেন এই চাকরিটি গুরুত্বপূর্ণ?

  • পশ্চিমবঙ্গে কম প্রতিযোগিতার সরকারি চাকরি
  • কোনো আবেদন ফি নেই
  • সহজ CBT পরীক্ষা
  • Agriculture ও Horticulture গ্র্যাজুয়েটদের জন্য উপযুক্ত

আপনি যদি WB Agriculture based government job 2026 খুঁজে থাকেন, তাহলে Field Consultant Recruitment 2026 আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। সময়মতো অনলাইনে আবেদন করুন এবং এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।

👉 আমরা নিজেরাও এই নিয়োগের প্রতিটি আপডেট নজরে রাখছি—পরীক্ষার তারিখ বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ হলেই এই পোস্ট আপডেট করা হবে।

এই সপ্তাহের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির খবর:







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ